শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

জায়েদ খানকে অমিত হাসানের চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান ও বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান একে অপরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই পদের সাবেক সদস্যকে নিয়েই যত ক্ষোভ, অভিযোগ জায়েদ খানের।

এবার অমিত হাসানের বিরুদ্ধে জায়েদ খানের অভিযোগ, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে অমিত হাসান সবচেয়ে বেশি অন্যায় করেছেন। সদস্য নির্বাচনের ক্ষেত্রে নিয়ম না মেনে যাকে-তাকে সদস্য করেছে আগের কমিটি।’
জায়েদের এমন অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত হাসান।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, ‘১৮৪ জন সদস্যই কি মাছ বিক্রি করেন? সেলুনে চাকরি করেন? চিত্রনায়িকা ইরিন জামান, শিমু ইসলাম কি মাছ বিক্রি করেন! সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি। প্রশ্নই আসে না। আমি কী অন্যায় করেছি, বলতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। ঢালাওভাবে মন্তব্য করা তো ঠিক নয়।’

জায়েদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে অমিত বলেন, ‘জীবনে কোনো সিনেমায় অভিনয় করেননি, এমন একজনকে সদস্য বানিয়েছি, প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি প্রমাণ দিতে পারে অনিয়ম করেছি, তাহলে বর্তমান কমিটি যে পানিশমেন্ট দেবে, তা-ই মেনে নেব। এটা আমার ওপেন চ্যালেঞ্জ।’


এই ক্যাটাগরির আরো সংবাদ