শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

৪৮ ঘণ্টা বেয়ার গ্রিলসের সঙ্গী অজয়

বিনোদন ডেস্ক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার শোতে এবার অংশ নিচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। এই শোয়ের শুটিংয়ের জন্য এরইমধ্যে মালদ্বীপে পৌঁছেছেন অজয়। জানা যায় শীঘ্রই শুরু হবে শুটিং।

বেয়ার গ্রিলসের শো-এর ফরম্যাট অনুযায়ী সেলিব্রেটিদের টানা ৪৮ ঘণ্টা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সঙ্গে থাকবেন বেয়ার নিজেও। তবে কীভাবে ওই অভিনেতা একের পর এক চ্যালেঞ্জগুলো হাতের মুঠোয় নেবে, তা নিয়েই চলবে শো।

জানা গেছে মালদ্বীপে কখনো পানির নিচে, কখনো গভীর জঙ্গলে নানা রহস্য উন্মোচনের ঘটনা দেখানো হবে অনুষ্ঠানে। এছাড়া প্রকৃতির মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা করবেন অজয় দেবগন। দু’দিন ধরে এই অ্যাডভেঞ্চার এপিসোডটির শুটিং চলবে। শো টি দেখা যাবে ডিসকভারি প্লাস ও ডিসকভারি চ্যানেলে।

বেয়ার গ্রিলসের শোতে ভারতীয় অভিনেতাদের উপস্থিতি নতুন নয়। এর আগে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমারকেও দেখা গিয়েছে এই শোতে। তবে শুধু অভিনেতা নয়, বেয়ার গ্রিলসের এই শোতে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানন্ত্রী নরেন্দ্র মোদিও।

অন্যদিকে, বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সিরিজে দেখা যাবে বেয়ার গ্রিলসকে। সেই সিরিজের শুটিং হবে সাইবেরিয়ায়। সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এরইমধ্যে নানারকম ট্রেনিং করছেন রণবীর সিং


এই ক্যাটাগরির আরো সংবাদ