শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

চলচ্চিত্রে নতুন জুটি অপূর্ব-ফারিয়া

বিনোদন ডেস্ক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
অপূর্ব-ফারিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটদিন হাসপাতালে ভর্তি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। গত ১১ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। মাঝে ২১ দিন বাসায় বিশ্রামে ছিলেন। সব বাধা পেরিয়ে নিজ ভুবনে ফিরলেন অপূর্ব। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা।

শিহাব শাহীন নির্মাণ করছেন ‘যদি… কিন্তু… তবুও’ নামে ওয়েব ফিল্ম। এতে জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। চলতি বছরের শুরুতে এ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন শিহাব শাহীন। গত মার্চে শুটিং শুরুর পরিকল্পনা করলেও করোনার কারণে তা থেমে যায়। সর্বশেষ গত ২৪ অক্টোবর শুটিং শুরু করেন। কিন্তু অপূর্ব করোনায় আক্রান্ত হওয়ার কারণে আবারো তা থেমে যায়। সব সংকট কাটিয়ে পুনরায় শুটিংয়ে ফিরেছে এ চলচ্চিত্রের শুটিং টিম।

এসব সংকট মাথায় রাখতে চান না পরিচালক শিহাব শাহীন। তার ভাষায়—দৈব-দুর্বিপাকের ওপর কারো নিয়ন্ত্রণ নেই, তাই এসব নিয়ে ভাবছি না। ঠান্ডা মাথায় পুরো শুটিংটা এখন শেষ করতে চাই। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং করব।

রোমান্টিক, কমেডি ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ১২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে? এমন নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু…তবুও’-এর কাহিনি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে এটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ