শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

‘বিগ বস’ খ্যাত সিদ্ধার্থ শুক্লার মৃত্যু

বিনোদন ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

‘বিগ বস’ খ্যাত সিদ্ধার্থ শুক্লা (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। পরে হাসপাতালে আনা হলেও তাকে আরও বাঁচানো যায়নি। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড। এ ভাবে সিদ্ধার্থের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। এছাড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’তে অংশ নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। মডেলিং দুনিয়া থেকে এসে প্রথমে ছোট পর্দা এবং তার পরে বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছিলেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ