শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

অনেক আগেই পুরস্কার পাওয়ার সময় চলে গেছে : সোহেল

বিনোদন ডেস্ক / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বিশেষ, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা সোহেল রানা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। এতে যৌথভাবে আজীবন সম্মাননার তালিকায় নাম প্রকাশ করা হয়েছে সোহেল রানা-সুচন্দার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর আরো কয়েক দিন আগেই পেয়েছেন সোহেল রানা। কিন্তু এ খবর বিশ্বাস করেননি তিনি। বিষয়টি উল্লেখ করে এ অভিনেতা রাইজিংবিডিকে বলেন, কয়েক দিন আগে বিভিন্নজন ফোন করে এই পুরস্কারের কথা বলেছেন। তাদের বললাম, হাতে পেলে বিশ্বাস করব। মন্ত্রণালয় থেকে ফোন করে আমার কাছ থেকে কিছু তথ্য নিয়েছে। আমি তাদের কাছে জানতে চাইলাম, এত তথ্য দিয়ে কী করবেন ভাই? তখন তারা এই পুরস্কারের কথা জানান। তাতেও বিশ্বাস করতে পারিনি। কিছুক্ষণ আগে জায়েদ খান ফোন করে অভিনন্দন জানিয়ে বলল, আমি পুরস্কার পেয়েছি। টেলিভিশন ওপেন করে দেখি স্ক্রলে আমার নাম যাচ্ছে। খবরটা শুনে ভালো লাগছে।

এ খবর আগে পাওয়ার পরও কেন বিশ্বাস করেননি সোহেল রানা? এ প্রশ্নের উত্তরে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, পুরস্কারের খবর অনেক আগে বেশ কয়েবার প্রকাশিত হয়েছিল। একবার পুরবানী পত্রিকায় আমার পুরস্কারের খবর প্রকাশ হয়েছিল। এরপর সবাই আমাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। পরে দেখলাম আমি পুরস্কার পাইনি। এরপরে আবারো পুরস্কারপ্রাপ্তির খবর বিভিন্নভাবে প্রকাশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি পাইনি।

সোহেল রানা মনে করেন এই পুরস্কার আরো আগে পাওয়ার কথা ছিল তার। তা নিয়ে কিছুটা দুঃখবোধ রয়েছে বটে! এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, দেখুন অনেক আগেই আমার পুরস্কার পাওয়ার সময় চলে গেছে। আমার আগে অনেকেই পেয়েছেন। তারপরও বলব, বিদায় লগ্নে পুরস্কার দিয়ে সম্মানিত করায় সরকারকে ধন্যবাদ।

চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ