শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ

রিপোটারের নাম / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তাই নয়, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাও করোনায় আক্রান্ত হয়েছেন। তৌসিফ মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি ছবি তৌসিফ মাহবুব তার ফেসবুকে পোস্ট করেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জারা। আর ফ্লোরে শুয়ে আছেন তৌসিফ। ক্যাপশনে লিখেছেন—প্রতিটি স্বামীকে এই দিন দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি। শুধু বউ না তার বাড়ির সবাই এবং আমিও করোনায় আক্রান্ত। সবাই দোয়া করবেন প্লিজ।

জানা যায়, ফেসবুকে পোস্ট করা ছবিটি পুরোনো। সস্ত্রীক বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তৌসিফ। তবে তার স্ত্রী জারা একটু বেশি অসুস্থ।

দীর্ঘ তিন বছর প্রেম করার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌসিফ-জারা। পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন তৌসিফ। এরপর ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১৩ সালে রাজিব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।

এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘অবাক আগন্তুক’, ‘যাযাবর’, ‘নিঃসঙ্গ শেরপা’, ‘ফেসবুক ও ইতিকথা’, ‘কলিং বেল’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ প্রভৃতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ