শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স!

বিনোদন ডেস্ক / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

সুন্দরী বাছাইয়ের অন্যতম আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণী অংশ নেন এই প্রতিযোগিতায়। ২০২১ সালের এই বিশ্ব প্রতিযোগিতায় ভারতবাসীর ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুকুটটি মাথায় পরেন চণ্ডীগড়ের তরুণী ‘হারনাজ কৌর সান্ধু’।

মিস ইউনিভার্স হওয়ার সুবাদে মুকুটসহ অনেক কিছুই পাচ্ছেন ২১ বছরের এই সুন্দরী তরুণী। শুধু এই মুকুটের দাম শুনলেই মাথা ঘুরে যেতে পারে আপনার।

জানা গেছে, মিস ইউনিভার্স খ্যাত এই মুকুটের দাম ৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকারও বেশি। প্রায় এক কেজি ওজনের মুকুটটিতে রয়েছে ১ হাজার ৭৭০টি হীরকখণ্ড।

জানা যায়, হারনাজকে দেয়া মুকুটটি প্রকৃতি, সৌন্দর্য্য, নারীত্ব, ঐক্য ও শক্তির ওপর ভিত্তি করে তৈরি। মুকুটটিতে ১৮ ক্যারেট সোনা, ১ হাজার ৭৭০টি হীরা ও মাঝখানে একটি ঢাল কাটা সোনার সঙ্গে ক্যানারি হীরা রয়েছে। এই হীরার ওজন ৬২ দশমিক ৮৩ ক্যারেট।

৭০তম মিস ইউনিভার্সের খেতাব জিতলেন হারনাজ সান্ধু | ডিএমপি নিউজএখন পর্যন্ত এই প্রতিযোগিতায় সবচেয়ে দামি মুকুট এটি। মুকুটটি তৈরি করেছে ‘মৌওয়াদ পাওয়ার অব ইউনিটি ক্রাউন’ নামের একটি প্রতাষ্ঠান। হারনাজের আগে এই মুকুট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি ও মেক্সিকোর আন্দ্রেয়া।

তবে শুধু দামি মুকুটই নয়, গোটা এক বছর ধরে নানান সুবিধাও ভোগ করবেন হারনাজ। তিনি আগামী এক বছরের জন্য নিউইয়র্কের একটি বিলাসবহুল পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন, যা থাকবে বিলাসবহুল সামগ্রীতে মোড়া।

মিস ইউনিভার্স বিজয়ী হওয়ার পর হারনাজ এখন মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এ কারণেই পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবেন তিনি। তাকে প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সব কর্মসূচিতে অংশ নিতে হবে। এ সময় তার পোশাক থেকে ত্বক, ডায়েট- এসবকিছুরই খেয়াল রাখার জন্য থাকবেন বিশেষজ্ঞরা।

হারনাজ আগামী এক বছরের জন্য পাবেন নিজস্ব মেকআপ আর্টিস্ট। তিনি কী খাবেন, কীভাবে নিজের ত্বকের খেয়াল রাখবেন- সবকিছুই খুঁটিয়ে নজর রাখার জন্য থাকবেন আলাদা আলাদা মানুষ। এছাড়া প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারাও পাবেন হারনাজ।

উল্লেখ্য, সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন হারনাজ। ২০০০ সালে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় ওঠে লারা দত্তের আর সুস্মিতা সেন জেতেন ১৯৯৪ সালে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ডিএনএ


এই ক্যাটাগরির আরো সংবাদ