শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

হ্যাকারের কবলে শাবনূর

বিনোদন ডেস্ক / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর নিরবতা ভেঙে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুকে নিয়মিত আপডেট নিয়ে হাজির হচ্ছেন তিনি, বেশ সাড়াও পাচ্ছেন। তবে খারাপ খবর হচ্ছে এই নায়িকার ফেসবুক আইডি ছাড়া সোশ্যাল হ্যান্ডেলের বাকি সব আইডি হারিয়েছেন হ্যাকারদের হাতে।

শনিবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে শাবনূর নিজেই এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করেছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। তবে এতটুকু বলতে চাই, পুরোপুরি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আমার আইডিগুলো থেকে কোন কিছু পোস্ট হলে তা আমি করছি না। আমি আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবো।’

উল্লেখ্য, অনেক দিন ধরে চলচ্চিত্রের বাইরে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি শাবনূরের। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেইজ খুলে ছিল অনেকে। এতে নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।

শাবনূর প্রথমে ইন্সটাগ্রামে নিজের নামে আইডি খোলেন। এর সাথে ফেসবুকেও সরব হন। সর্বশেষ তিনি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যা দর্শক মহলে সাড়া ফেলেছে। এরই মধ্যে সবাইকে মন খারাপের খবর দিলেন এই নায়িকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ