শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত

বিনোদন ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত অসুস্থ৷ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার তার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার সন্তান কাজী মারুফ।

তিনি জানান, কাজী হায়াতকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার হার্টে ব্লক ধরা পড়ার  সন্দেহ করছেন চিকিৎসকরা। এমনটা হলে তাকে রিং পরানো হবে। অনেক দিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন এই প্রবীণ পরিচালক।

বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কাজী মারুফ।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমার বাবার অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর। ’

বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে কাজী হায়াতের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর গত মার্চে করোনায় আক্রান্ত হন তিনি। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার সুস্থ হয়ে বাসায় ফেরেন।

উল্লেখ্য, ‘দ্য ফাদার’ সিনেমার মধ্য দিয়ে ১৯৭৯ সালে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। এরপর তার হাতে নির্মিত হয়েছে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’সহ অনেক জনপ্রিয় সিনেমা।


এই ক্যাটাগরির আরো সংবাদ