শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

হাসপাতালে অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

বিনোদন ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন গুণী অভিনেতা তুষার খান। শনিবার রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন- ‘‘তুষার ভাই গত চার পাঁচদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গতকাল তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে ফোনে কথা বলেছি। উনার ফুসফুস সংক্রমিত হয়েছে, কাশি আছে; কথা বলতেও সমস্যা হচ্ছে।’’

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র-তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা তুষার খান। অভিনয় ক্যারিয়ারের চার দশক পার করছেন তিনি। ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকে যোগ দেন তুষার খান। দলের প্রায় সবগুলো নাটকে অভিনয় করেছেন।

তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে-‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’ প্রভৃতি। শাহ আলম দুলাল নির্দেশিত ‘খেলা খেলা’ নাটকের বিভিন্ন মঞ্চায়নে পাঁচটি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি।

ড. ইনামুল হকের গল্প অবলম্বনে নির্মিত একটি টিভি নাটকে প্রথম অভিনয় করেন তুষার খান। ১৯৯২ সালে পেশাদার অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকে অভিনয় করে। এটি রচনা করেন মামুনুর রশীদ। প্রযোজনা করেন আলাউদ্দিন আহমেদ।

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তুষার খান। তবে মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহর সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন তিনি। পরবর্তীতে সালমান শাহর সঙ্গে বেশকিছু সিনেমায় অভিনয় করেন তুষার খান।


এই ক্যাটাগরির আরো সংবাদ