শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী মিথিলা

বিনোদন ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর ধানমন্ডি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

বৃহস্পতিবার মিথিলা তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত মিথিলার এই জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি।

গত বছর ৪ ডিসেম্বর ইভ্যালির প্রতারিত গ্রাহক সাদ স্যাম রহমান ধানমন্ডি থানায় মিথিলাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন, গায়ক তাহসান খান ও অভিনেত্রী শবনম ফারিয়াকেও এই মামলায় আসামি করা হয়।

মামলার অভিযোগে লেখা হয়, তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন পদে ছিলেন। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি ৩ লাখ ১৮ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। সেলিব্রেটিদের কথায় প্রভাবিত হয়ে তিনি প্রতারিত হয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করেন।

তাহসান ইভ্যালির গুডউইল অ্যাম্বাসেডর ছিলেন। কোম্পানির লাইফস্টাইল পণ্যের সঙ্গে যুক্ত ছিলেন মিথিলা। ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা। জালিয়াতির অভিযোগে আরেক মামলায় রাসেল ও শামিমা এখন কারাগারে আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ