শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সেন্সর বোর্ডে বঙ্গবন্ধুর পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘মধুমতী পাড়ের মানুষটি: শেখ মুজিবুর রহমান’ নামে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটির কাজ শেষে জমা দেওয়া হয়েছে সেন্সর বোর্ডে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক গবেষণার পর টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর, ধানমন্ডীর বত্রিশ নম্বর বাড়ী, পুরনো ঢাকার জেলখানা ও কলকাতার বিভিন্ন অঞ্চলে শুটিং করে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন এটির নির্মাতা তানভীর মোকাম্মেল।

পরিচালনার পাশাপাশি প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ছিলেন ওয়াসিউদ্দিন আহমেদ, আবহ সংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, কণ্ঠ দিয়েছেন চিত্রলেখা গুহ।

এছাড়াও প্রামাণ্যচিত্রটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ