শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সিনেমা দেখার জন্য সরকারের ছুটি ঘোষণা!

বিনোদন ডেস্ক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়, সোমবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মধ্যপ্রদেশের পুলিশরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখার জন্য ছুটি পাবেন। পুলিশ প্রধান সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেয়া হয়েছে।

এখানেই শেষ নয়, বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি এরই মধ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ১১ মার্চ মুক্তির পর চার দিনে ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি।

সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কাশ্মীর থেকেই তাড়িয়ে দেওয়ার গল্প উঠে এসেছে সিনেমায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ