শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সাড়া ফেলেছে বান্নাহর ‘মায়ের ডাক’

বিনোদন ডেস্ক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

তিন ভাইয়ের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া, সেই কারণে মায়ের শেষ বয়সে তিন সন্তানের সাথে দূরত্বের জেরে মাকে ফেলে বিদেশ পাড়ি জমানো; গতানুগতিক ধারার বাইরে এমন গল্পকে কেন্দ্র করে ঈদের নাটক বানিয়ে আলোচনায় এসেছে নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

ঈদে শতাধিক প্রকাশিত নাটকের ভীড়ে পরিচালক বান্নাহর ‘মায়ের ডাক’ সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, তৌসিফ মাহবুব, জোভান। তাদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ এবং কেয়া পায়েল। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।
ঈদুল আজহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিক্স। প্রত্যেকেটি কাজ প্রশংসা অর্জন করেছে।

তবে ‘মায়ের ডাক’ থেকে লাখ লাখ মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তিনি বলেন, অনেকে আমাকে জানাচ্ছে, ভুল বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন। বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে যেতে চাইছেন। আরেকটি সুখের অভিজ্ঞতা, পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে অন্যকে দেখতে পরাদর্শ দিয়েছেন। নাটকটি দেখার পর মানুষ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


এই ক্যাটাগরির আরো সংবাদ