শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল

দর্পণ ডেস্ক / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের বিষয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায় দেয়া হবে।

আলোচিত এই রিটের ওপর রায় দেবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার এক ও দুই নাম্বারে রয়েছে এটি।

গত ১৮ আগস্ট এ বিষয়ে রিট দায়ের করেন সুজন সম্পাদক ও নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। পরে এই রিটের অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন ব্যক্তি। এ ছাড়া তত্ত্বাবধায়ক বাতিল চেয়ে পরে আরও একটি রিট দায়ের হয়।

এর ফলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের ওপর ১১ কার্যদিবস শুনানি শেষে এই রায়ের দিন নির্ধারণ করেন আদালত।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাস দেড়েকের মধ্যেই ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ বেশ কিছু সংশোধনী আনা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ