শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শুটিংয়ে নিয়মিত হচ্ছেন আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
আজিজুল হাকিম ।

গত বছরের নভেম্বরে করোনা আক্রান্ত হন অভিনেতা আজিজুল হাকিম। অবস্থা খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সুস্থ হয়ে বাসায় ফেরার পর পুরোপুরি বিশ্রামে ছিলেন এই অভিনেতা। এখন অনেকটা সুস্থ হয়েছেন তিনি।

সুস্থ হয়ে শুটিং ফিরছেন আজিজুল হাকিম। ৮ জানুয়ারি ‘স্বর্ণমানব ৪’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। নাটকটি পরিচালনা করবেন আবুল হায়াত মাহমুদ। ‘স্বর্ণমানব’ বেশ জনপ্রিয় খণ্ড নাটক। দর্শকদের আগ্রহের কারণে সিক্যুয়েল নির্মাণ হচ্ছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ি শুটিং করবেন আজিজুল হাকিম। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। নির্মাতাও শুটিংয়ে এমন পরিবেশ রাখবেন বলে জানা যায়।

আজিজুল হাকিম চারটি ধারাবাহিকে কাজ করছিলেন। অসুস্থ হওয়াতে বিরতি দিতে হয় তাকে। এই শুটিংয়ের পর তিনি ধীরে ধীরে ধারাবাহিক নাটকের কাজও শুরু করবেন। এছাড়াও একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম।


এই ক্যাটাগরির আরো সংবাদ