শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শাহরুখ ও সালমান খানের বড় সমস্যা এখন আরিয়ান!

বিনোদন ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বলিউড বাদশা শাহরুখ খানের গোটা শুটিং শিডিউলটাই যেন এলোমেলো হয়ে গেছে। মাঝে শোনা গিয়েছিল সালমান খানের ‘টাইগার ৩’ এর কাজ নতুন বছরের শুরুতেই শুরু করবেন শাহরুখ। 

তবে শাহরুখ-সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’ এর শুটিং শুরু করবেন বাদশা খান।

আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’ এর শুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বাই। তারপর নিয়েছিলেন ২ মাসের একটা লম্বা ব্রেক। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল। প্রায় বিকেল সাড়ে ৪টা নাগাদ সেটে পৌঁছান শাহরুখ।

আপাতত পাওয়া খবর অনুযায়ী ‘পাঠান’ এর কাজই আগে শুরু করবেন শাহরুখ খান। তারপর ফেব্রুয়ারিতে সালমানের ‘টাইগার ৩’ এর শুটিং করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শুটিং। মাঝে শাহরুখের বডি ডাবল দিয়ে শুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ