শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

ছেলে আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর সমস্ত কাজ স্থগিত রেখেছেন শাহরুখ খান। ‘পাঠান’ এবং দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবির কাজেও তাই আপাতত তালা। ছবির নায়িকা নয়নতারা যদিও শাহরুখকে ছাড়াই শ্যুটিং শুরু করে দিয়েছেন।

এরই মাঝে জানা গেল— নয়নতারা নয়, নায়িকার ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সমান্থা রুথ প্রভু (স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর আক্কিনেনি পদবী ব্যবহার করেন না)।

আতলির নতুন হিন্দি ছবিতে জুটি বাঁধার কথা ছিল সমান্থা এবং শাহরুখের। কিন্তু বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, সমান্থা সে ছবিতে কাজ করতে চাননি। যদিও প্রত্যাখানের কারণ জানা যায়নি।

অজানা তথ্য নিয়ে বাড়তি জল্পনা হয় বরাবরই। সমান্থা কেন শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিলেন, তা নিয়েও তাই উঠে এসেছে নানা তথ্য। গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় সমান্থা এবং নাগা চৈতন্যের। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার। শাহরুখের সঙ্গে ছবিতে কাজ করতে না চাওয়ার সঙ্গে জুড়ে গিয়েছে সেই ঘটনাও।

বলি পাড়ার সূত্রের খবর, সমান্থা যখন ছবির প্রস্তাব পান, সে সময়ে তৎকালীন স্বামীর সঙ্গে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাই কাজ করতে রাজি হননি। সমান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তানের বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল ওই দম্পতির মধ্যে। তা ছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।


এই ক্যাটাগরির আরো সংবাদ