শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শাকিব-অপুসহ সরকারি অনুদান পেলেন যারা

বিনোদন ডেস্ক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

চলচ্চিত্র নির্মাণে উৎসাহ বাড়াতে প্রতি বছর অনুদান প্রদান করে থাকে সরকার। সেই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এতে প্রযোজক হিসেবে শাকিব খান, অপু বিশ্বাস, পরিচালক অমিতাভ রেজাসহ ১৯ প্রযোজক-পরিচালকের সিনেমা রয়েছে।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে; ১৯ পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য ১২ কোটির বেশি অর্থ বিনিয়োগ করছে সরকার।

এতে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ও সাধারণ শাখায় ১৭টি সিনেমা রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দুটি হলো-প্রযোজক ও পরিচালক মো. খোরশেদুল আলম খন্দকারের ‘জয় বাংলার ধ্বনি’, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ারের ‘একাত্তর-করতলে ছিন্নমাথা’।

সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো হলো-প্রযোজক ও পরিচালক রিফাত মোস্তফার ‘যুদ্ধজীবন’,প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন, প্রযোজক ও পরিচালক শামীম আখতারের ‘অতঃপর রোকেয়া’, প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর ‘১৯৬৯’ প্রযোজক-পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা মারুফা আক্তার পপির ‘বঙ্গবন্ধুর রেণু’, প্রযোজক নাজমুল হক ভুঁইয়া, পরিচালক রেজা ঘটকের ‘ডোডো’র গল্প’, প্রযোজক সঞ্জিত কুমার সরকার, পরিচালক মাসুদ মহিউদ্দিন ও মাহমুদুল হাসান শিকদারের ‘বকুল কথা’, প্রযোজক ও পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়ার ‘আর্জি’, প্রযোজক ও পরিচালক সৈয়দ আলী হায়দার রিজভীর ‘এইতো জীবন’, প্রযোজক ও পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ওরফে ছটকু আহমেদের ‘আহারে জীবন’, প্রযোজক সারা যাকের, পরিচালক রতন কুমার পালের ‘অন্তরখোলা’, প্রযোজক ও পরিচালক সরোয়ার তমিজউদ্দিনের ‘ভাষার জন্য মমতাজ’ প্রযোজক অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ জীবনের ‘বিচারালয়’, প্রযোজক শাকিব খান রানা, পরিচালক হিমেল আশরাফের ‘মায়া’,প্রযোজক মো. দৌলত হোসাইন, পরিচালক মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকনের ‘মুক্তির ছোট গল্প’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছয়টি

পূর্ণদৈর্ঘ্য ১৯টি চলচ্চিত্রের বাইরে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ‘একটি ভোরের অপেক্ষায়’, ‘লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান’, ‘জল তরঙ্গের গান’, ‘অ্যাথলেট সুলতানা কামাল’, ‘বাকিটা ইতিহাস’ ও ‘বাংলাদেশ’।


এই ক্যাটাগরির আরো সংবাদ