শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শাকিবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও

বিনোদন ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন। নিজের ফেসবুক পেইজে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন, যেটা আগে সচরাচর দেখা যেতো না। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই ইনস্টাগ্রামে যোগ দেন।

আনুষ্ঠানিকভাবে শাকিব ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেন তার কাজের আপডেট দেওয়ার জন্য। কিন্তু অ্যাকাউন্ট খোলার ক’দিন পার না হতেই সেটি ব্লক হয়ে যায়। এই নায়ক ইনস্টাগ্রামে আসার আগেই সেখানে তার নামে অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল। ভুয়া অ্যাকাউন্টধারীদের রিপোর্টে তার ইনস্টা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ভুয়া আইডি নিয়ন্ত্রকরা রিপোর্ট করে সত্যিকারের শাকিব খানের ইনস্টাগ্রাম আইডি আপাতত নিষ্ক্রিয় করে দিয়েছে।

ইনস্টাগ্রাম জটিলতার বিষয়ে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইনস্টাগ্রামে শাকিব খানের নামে অনেক আইডি আছে। সবাই কমবেশি অনুসারী আছেন। শাকিব খানের আসল ইনস্টাগ্রাম আইডি চালুর পর ভুয়া আইডি নিয়ন্ত্রকরা গণহারে রিপোর্ট করেন। এতে আসল আইডি ডিজেবল হয়ে যায়।

এরই মধ্যে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও তারা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ