শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

র‌্যাবের জিজ্ঞাসাবাদের মুখে নায়ক ইমন

বিনোদন ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মুরাদ হাসানের ফোনালাপ অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে ছড়িয়ে পড়ল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’

এর আগে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে ইমনকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মুরাদ হাসান চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অসৌজন্যমূলক কথা বলেন।

এ ঘটনার পর মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবি জোরালো হয়। গতকাল সন্ধ্যায় তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এরপর আজ মঙ্গলবার দুপুরে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মুরাদ হাসান। সেখানে তিনি লেখেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ‘ব্যক্তিগত কারণে স্বেচ্ছায়’ তিনি পদত্যাগ করতে চান।


এই ক্যাটাগরির আরো সংবাদ