শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রেগে নিজের সব চুল উড়িয়ে দিয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বেশ কয়েক বছর আগের কথা, একের পর এক ছবি করে চলেছেন সালমান খান। বেশির ভাগ ছবিই বক্স অফিসে সফল। ঠিক এমন সময় ‘তেরে নাম’-এ অভিনয়ের প্রস্তাব আসে।

ঘনিষ্ঠরা বারবার সলমনকে এই ছবি ফিরিয়ে দেওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু ‘ভাইজান’ কবেই কার কথা মতো চলেছেন! সব বাধা নিষেধ উড়িয়েই এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সেই সময় অন্য একটি ছবিতেও কাজ করছিলেন সালমান। ভেবেছিলেন দু’দিক একসঙ্গে সামলে নেবেন অনায়াসে। কিন্তু বিপাকে পড়েন ‘তেরে নাম’-এর প্রযোজকের আবদারে! সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সেই গল্পই ফাঁস করলেন ‘টাইগার’।

বললেন, “একদিন ছবির প্রযোজক এবং আমার প্রিয় বন্ধু সুনীল মনচন্দ এসে বলল আমাকে সব চুল উড়িয়ে দিতে হবে। তা হলেই নাকি সেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারব। আরও ভালভাবে অভিনয় করতে পারব।”

অন্য দিকে আর একটি ছবির শ্যুটের মাঝেই চুল উড়িয়ে দেবেন কি না, তা নিয়ে দোটানায় ভুগছিলেন সালমান। কিন্তু প্রযোজকও তখন নাছোড়বান্দা। অগত্যা বাধ্য হয়ে রেগে গিয়ে নিজেই নিজের সব চুল উড়িয়ে ন্যাড়া হয়ে যান সলমন। হয়ে ওঠেন বদরাগী ‘রাধে’।

তিনি বললেন, “এক দিন কিছু না ভেবেই রেগে গিয়ে আমি সব চুল উড়িয়ে দিলাম। এর পরেই আমি সুনীলকে ফোন করে জানাই ছবির জন্য আমি রাজি।সবাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কিন্তু কোনও কারণে আমি এই চরিত্রটা করতে চাইছিলাম।”

সালমানের সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রমাণ করেছিল ‘তেরে নাম’-এর সাফল্য। প্রায় দু’দশক পরেও তাই এলোমেলো, বদমেজাজি ‘রাধে মোহন’কে (ছবিতে তাঁর চরিত্রের নাম) মনে রেখেছেন সিনেপ্রেমীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ