শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে কোটি ভিউ ছাড়াল ‘ব্যাচেলরস রমজান’

বিনোদন ডেস্ক / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

ব্যাচেলর পয়েন্ট জ্বরে ইউটিউব এখন হরহামেশাই কাঁপছে। তিন পর্বের গণ্ডি ছেড়ে এখন ধুন্ধুমার গতিতে সিজন ফোরও ইউটিউব কাঁপাচ্ছে। মিলিয়ন ভিউ এখন হাতের তুড়ির ব্যাপার। তবে ব্যাচেলর পয়েন্টকেও ছাড়িয়ে গেছে একই তারকাদের অভিনয় করা বিশেষ নাটক ‘ব্যাচেলরন রমজান’।

মাত্র ৬ দিনেই এক কোটি ভিউ অতিক্রম করেছে কাজল আরেফিন অমি’র নাটকটি। দাবি করা হচ্ছে, দেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে এত কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি।
ঈদ উপলক্ষে ৬ মে রাত ৯টায় ধ্রুব টিভি নামক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। এরপর মাত্র তিন ঘণ্টাতেই ১ মিলিয়ন বা ১০ লাখ ভিউর রেকর্ড গড়ে নাটকটি। এবার লাখ পেরুনোর গল্প ডিঙিয়ে কোটি ভিউতে পৌঁছে ব্যাচেলরস রমজান।

নিজের গড়া এমন কীর্তিতে বেশ খুশি অমি। ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নাটকে ইতিহাসে দ্রুততম এক কোটি। এটা বলেই দেয় ব্যাচেলরস রমজানকে আপনারা কতোটা ভালোবেসেছেন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ