শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

রণবীর-আলিয়ার বিয়েতে বাধা হয়ে দারিয়েছে করোনা

বিনোদন ডেস্ক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
রণবীর কাপুর - আলিয়া ভাট

বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে জরিয়ে রয়েছেন এই জনপ্রিয় দুই তারকা ।

এদিকে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা। এমনকি সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। তবে অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রণবীর।

এই অভিনেতা জানান, করোনা মহামারি শুরু না হলে এতদিন আলিয়ার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। তিনি বলেন, ‘আমি অন্য কিছু বলে অমঙ্গল ডেকে আনতে চাই না। আমি এই বিষয়টিতে টিক দিয়ে রেখেছি এবং খুব শিগগির বাস্তবায়ন করতে চাই।’

আলিয়ার সঙ্গে লকডাউনে একসঙ্গে ছিলেন রণবীর। এই অভিনেতা বলেন, ‘আমার প্রেমিকা আলিয়া একটু উচ্চাকাঙ্ক্ষী। লকডাউনে সে গিটার থেকে শুরু করে চিত্রনাট্য— সব বিষয়ে শিক্ষা নিয়েছে। তার কাছে আমাকে একটু কম উচ্চাকাঙ্ক্ষী মনে হয়। আমি কোনো ক্লাস করিনি। শুরুতে আমরা পারিবারিক সমস্যা কাটানোর চেষ্টা করছিলাম। এরপর বই পড়ে ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। প্রতিদিন দুই থেকে তিনটা সিনেমা দেখেছি।’

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, খুব শিগগির বিয়ের কথা ভাবছেন না তিনি। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমার বয়স সবেমাত্র ২৫ বছর। আমার মনে হয়, এখনো বিয়ের সময় হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ