শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

রণবীরের বিরহে আলিয়া!

বিনোদন ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

প্রেমিক রণবীর কাপুরের বিরহে দিন কাটাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেতা রণবীর কাপুর। এরপর থেকে আইসোলেশনে তিনি। ঘরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন। এই অভিনেতার মা নিতু কাপুর জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ছেলে।

আইসোলেশনে থাকায় প্রেমিকের সঙ্গে দেখা হচ্ছে না আলিয়ার। সেই বিরহে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে দেখা যায়, দুটো হাত পরস্পর ধরে আছে। নেটিজেনদের বুঝতে বাকি নেই। হাত দু’টি রণবীর ও আলিয়ার। পাশাপাশি ক্যাপশনে ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, রণবীরকে তার অনেক মনে পড়ছে।

এদিকে আলিয়ার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এমনকি সাময়িক আইসোলেশনে থেকে কাজেও ফিরেছেন তিনি। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের উদ্বেগ ও ভালোবাসা মাখানো বার্তাগুলো পড়েছি। আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছি। আইসোলেশনে থেকে ও আমার চিকিৎসকের সঙ্গে আলোচনার পর কাজে ফিরেছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। আপনারাও তাই করুন।’

বর্তমানে আলিয়ার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় প্রেমিক রণবীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ