শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্ম

বিনোদন ডেস্ক / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মেহজাবীন চৌধুরী দেখতে দেখতে এক যুগ পূর্তি করে ফেলেছেন শোবিজ অঙ্গনে। নান্দনিক অভিনয় আর অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী ও সেরা।
 
অসংখ্য নাটক, বিজ্ঞাপনে অভিনয় করলেও প্রথমবারের মতো নিজের নাম লিখালেন ওয়য়েব ফিল্মে। মেহজাবীন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ভালোবাসার এই মাসেই তার প্রথম ওয়েব ফিল্ম আসছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। তার ওয়য়েব ফিল্মের নাম ‘রেডরাম’।
 
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এই ফিল্মে আরও অভিনয় করেছেন, আরেফিন নিশো, মানোজ প্রামণিক, নাসির উদ্দীন খান, সাল্লাহ খানম নাদিয়া।
 
ওয়েব ফিল্ম সম্পর্কে জানতে চাইলে পরিচালক ভিকি জায়েদ সময় নিউজকে বলেন, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। চরকির পেইজ থেকে সব জানানো হবে। আপাতত কিছুটা গোপনীতা বজায় রাখছি আমরা। এর আগে ওয়েব ফিল্মের নাম প্রকাশের ব্যাপারে দারুণ এক টুইস্ট ক্রিয়েট করেছেন তারা। পরিচালক থেকে তারকারা সবাই ফেসবুকে এক ভিডিও বার্তা শেয়ার করেন। যেখানে ফিল্মের নামের একটি করে অক্ষর বলেন।
 
ঘন্টা খানেক এসব ক্লু শেয়ার করার পর চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে শেয়ার করে তাদের ওয়য়েব ফিল্মের নাম।(সময় নিউজ)


এই ক্যাটাগরির আরো সংবাদ