শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মায়া চৌধুরী প্রেসিডিয়াম সদস্য মনোনিত হওয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন

চাঁদপুর প্রতিনিধি / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বাংলাদেশের গর্ব চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী  মায়া (বীরবিক্রম)  প্রেসিডিয়াম সদস্য   মনোনিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


১৮ নভেম্বর  এক অভিনন্দন বার্তায় চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড, হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল বলেন,আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য হিসেবে যুক্ত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের কয়েক দফা নির্বাচিত সংসদ সদস্য তিনি।


এছাড়া আওয়ামী লীগ সরকারে একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন মায়া চৌধুরী।শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা দলের তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। অপর দু’জন হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ।


এদিকে মায়া চৌধুরী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়াম সদস্য হওয়ায় চাঁদপুর জেলায় দলীয় নেতা কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নেতৃবৃন্দ মনে করেন, এর মাধ্যমে একজন যোগ্য ও ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হলো। এই গুরুদায়িত্ব প্রদান করায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের নেতা সমর্থকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ