শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মাদক মামলায় জামিন পাননি শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান মঙ্গলবার মাদক মামলায় জামিন পেতে ব্যর্থ হয়েছেন। কেন না মুম্বাই হাইকোর্ট বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে।

যুক্তিতর্ক চলাকালীন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি আদালতে যুক্তি দিয়েছেন,আরিয়ান ২৩ বছর বয়সী একজন যুবক, যাকে জেলের পরিবর্তে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত।

মুম্বাইয়ের কাছে একটি ক্রুজ জাহাজ থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পর আরিয়ানকে ৩ অক্টোবর গ্রেপ্তার করে এনসিবি।

আরিয়ান ও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ এবং আরো আটজনকে এ সময় আটক করা হয়। আটকদের মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। তবে আরিয়ান ও আরো সাতজনকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে।

আরিয়ানের বাবা শাহরুখ বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকা হিসেবে বিবেচিত। ‘কিং খান’ নামে পরিচিত এই তারকা ২৫ বছরের ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

প্রকৃতপক্ষে, শাহরুখ ১৯৯৫ সালে রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে অভিনয় করার পর খ্যাতি অর্জন করেন, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম চলমান ব্লকবাস্টার সিনেমা।

শাহরুখ ২০০২ সালের ‘দেবদাস’ ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল, যেখানে তিনি মদ্যপ চরিত্রে অভিনয় করেছিলেন।

৫৫ বছর বয়সী এই অভিনেতা অনেক টিভি শো উপস্থাপনা করেছেন। এছাড়াও তিনি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক।

শাহরুখের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। আরিয়ান ছাড়াও তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ