শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

‘মনপুরা’র গান থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা

বিনোদন ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

‘মনপুরা’ ২০০৯ সালের সাড়া জাগানো সিনেমার নাম। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি সেই সময়ে ব্লকবাস্টার হয়। সিনেমার পাশাপাশি গানগুলোও সবার মুখে মুখে ফেরে! সেই ছবির সবচেয়ে জনপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’!

এমনটাই জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক জানান, ২০০৯ সালে ‘মনপুরা’ মুক্তি পেয়েছিল। গ্রামীণ পটভূমির সে ছবির ‘যাও পাখি বলো তারে’ গানটি খুবই জনপ্রিয় হয়। সেই গান থেকেই নতুন ছবির নাম রেখেছেন। আগামী ঈদুল আযহার পর ভালো একটি সময় দেখে সিনেমাটি রিলিজ দেওয়া হবে।

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও এই সময়ের মডেল-অভিনেতা আদর আজাদ। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করেছেন নির্মাতা।

ছবির নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। সাদা শুভ্র জমিনের উপর কালোর ছায়া। এর মাঝেই ছবির প্রধান চার চরিত্র মাহিয়া মাহি, আদর আজাদ, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রের ছবি। তাদের প্রত্যেকের চেহারায় বেদনার ছাপ। হয়তো তারা বলতে চাইছেন, এমন তো হওয়ার কথা ছিল না!

নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

মোস্তাফিজুর রহমান মানিক ছবির গল্প প্রসঙ্গে বলেন, এটা অফ ট্র্যাকের ছবি। আমি কখনও এমন সিনেমা তৈরি করিনি। সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে এটি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মাণ হয় না। চেষ্টা করছি সেটি করার।

আদর আজাদ ও মাহিয়া মাহি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

‘যাও পাখি বলো তারে’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ছবির শুটিং হয়েছে বগুড়ায়। এর গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। ক্লিওপেট্রা ফিল্মস এর ব্যানারে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তমালিকা আকরাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ