শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ব্রাজিলে সাইক্লোনে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনে অন্তত ১১ জনের প্রাণহানি এবং নিখোঁজ হয়েছে ২০ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে।

আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের সরকার এক বিবৃতিতে বলেছে, রাজ্যের সুরক্ষা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সাইক্লোনে ১১ জন মারা গেছে। এছাড়া কারাতে ১৮ জন এবং ট্রেস ফোরকুইহাসে আরো দুজন নিখোঁজ রয়েছে।এদিকে ঘূর্ণিঝড়ে ২,৩৩০ জন তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছেড়ে গেছে এবং ৬০২ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সরকারি ও উদ্ধার কর্মকর্তাদের সাথে নিয়ে শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।তিনি বলেন, গত দুদিনে উদ্ধারকর্মীরা প্রায় ২ হাজার ৪শ লোককে উদ্ধার করেছে।

তিনি আরো বলেছেন, এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য মানুষের জীবন বাঁচানো এবং বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে উদ্ধার করা এবং নিখোঁজদের চিহ্নিত ও পরিবারগুলোকে সমর্থন দেয়া।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে।

জলবায়ু পরিবর্তনের কারনে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনে অন্তত ১১ জনের প্রাণহানি এবং নিখোঁজ হয়েছে ২০ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ