শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বিয়ে করলেন বরুণ-নাতাশা

বিনোদন ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
বরুণ-নাতাশা

বিয়ে করলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। রোববার (২৪ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে ‘দ্য ম্যানশন হাউজ রিসোর্ট’-এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হিন্দু রীতিতে অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুইবারের ঘনিষ্ঠজনরা।

করোনা মহমারির কারণে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেখানোর পরই ভেন্যুতে প্রবেশ করতে পেরেছেন অতিথিরা। এছাড়া ‘নো ফটো’ পলিসির কারণে মুঠোফোন ছাড়াই বিয়ের ভেন্যুতে প্রবেশ করতে হয়েছে তাদের।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলের বিয়ে নিয়ে সম্পূর্ণ চিন্তামুক্ত ছিলেন বাবা ডেভিড ধাওয়ান। বিয়েতে আগত অতিথিদের দেখাশোনা করেছেন বরুণের বড় ভাই রোহিত ধাওয়ান।

নিমন্ত্রিত এক অতিথি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বরুণ সবসময়ই ছোটখাটো বিষয়ে খুব উচ্ছ্বসিত হন। আজ তাকে দেখে মনে হয়েছে তিনি লটারি পেয়েছেন। আমি আগে কখনোই বরুণকে এত খুশি দেখিনি। তিনি সব জায়গায় এমনভাবে ছুটাছুটি করছেন, দেখে মনে হচ্ছে তিনি নিজে বিয়ে করছেন না, তার ভাইয়ের বিয়ে হচ্ছে।’

একই স্কুলে লেখাপড়া করেছেন বরুণ-নাতাশা। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তা প্রেমের সম্পর্ক গড়ায়। শেষ পর্যন্ত তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দিলেন এই জুটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ