শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিয়ে করলেন গায়ক ইমরান

বিনোদন ডেস্ক / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

বুধবার (২৪ মে) পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবিও পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।

ইমরান লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’বিয়ের বিষয়ে ইমরান লেখেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ (২৪ মে) থেকে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানালেন ইমরান। সে আয়োজনে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।


এই ক্যাটাগরির আরো সংবাদ