শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিচ্ছেদের পর আবার একসঙ্গে আমির-কিরণ!

বিনোদন ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

গত বছরের ১৫ জুলাই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছিলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। ‘হ্যাপি গো লাকি’ এই জুটির এভাবে আলাদা হওয়ার  খবরে বেশ অবাক হয়েছিলেন সবাই। বিচ্ছেদের পর সবাইকে আবারো একবার অবাক করলেন এই সাবেক দম্পতি। জানা যায় নতুন একটি সিনেমাতে দুজন একসঙ্গে পরিচালনা এবং প্রযোজনার কাজ করবেন।

জানা যায়, এই সিনেমা তৈরি হবে ড্রামা কমেডির ওপর ভিত্তি করে। এই নিয়ে দ্বিতীয় সিনেমাতে পরিচালনার ভূমিকায় দেখা যাবে কিরণকে। এর আগে ২০১০ সালে নিজের প্রথম সিনেমা ‘ধোবি ঘাট’ তৈরি করেছিলেন আমির খানের এই প্রাক্তন স্ত্রী।

সিনেমাটির সুরকার রাম সম্পত এবং গীতিকারের ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে পুনেতে, পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও চলবে শুটিংয়ের কাজ। (সূত্র: হিন্দুস্তান টাইমস)


এই ক্যাটাগরির আরো সংবাদ