শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বাবা দিবসে ‘শেষ বিকেলের গল্প’

বিনোদন ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

রেনুকা প্রায় ২০ বছর পর লন্ডন থেকে ঢাকা এসেছে। উঠেছে খালার বাসায়। খাবার টেবিলে রেনুকা জানতে পারে আর বাবা তারিক খান বেঁচে আছেন। ছোটবেলা থেকেই সে জেনেছে, তার বাবা বেঁচে নেই। আর সে কারণে তার মাও বিয়ে করেন লন্ডনের এক ব্রিটিশকে।

তারিক খান সেই সময় খ্যাতিমান লেখক ছিলেন। এক মানসিক রোগে তার জীবনটা এলোমেলো হয়ে যায়। হারিয়ে যাওয়া বাবার সন্ধান রেনুকা খুঁজে পান এক প্রকাশকের সাহায্যে। প্রথমে তারিক খান তার মেয়ে রেনুকাকে গ্রহণ করতে চান না। তার সন্দেহ শত্রু পক্ষের লোকজন তাকে মারার জন্য এই মেয়েকে পাঠিয়েছে। রেনুকা অনেক বুঝিয়ে বাবার বাসায় ঢুকে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে।

একদিন বাবাকে নিয়ে সে বাইরে যায়। ছিনতাইকারীর কবলে পড়েন তারা। তারিখ খান ভুল বুঝে রেনুকাকে বাসা থেকে বের করে দেয়। হতাশ হয়ে রেনুকা লন্ডনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাবার দিন তার সামনে এসে দাঁড়ান তারিক খান। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বাবা দিবসের বিশেষ নাটক ‘শেষ বিকালের গল্প’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও জাকিয়া বারী মম।

নির্মাতা জানান, ‘শেষ বিকালের গল্প’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ