শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বাংলা গান গেয়ে মাত করলেন হৃতিকের ঘনিষ্ঠ সাবা

বিনোদন ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

অভিনেত্রী সাবা আজাদের গান নিয়ে আগেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান। জানা গিয়েছিল সাবেক প্রেমিক ইমাদ শাহের সঙ্গে বানানো ইলেকট্রনিক মিউজিক ব্যান্ড ‘ম্যাডবয় মিঙ্ক’ নিয়ে আবার মঞ্চে ফিরবেন সাবা।

তার ব্যান্ডের প্রচারে অংশ নিয়েছিলেন হৃতিকও। এ বার বাংলা গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল সাবা আজাদ।

রোববার সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ‘মহারাজা তোমারে সেলাম’ গান গেয়ে ইনস্টাগ্রামে ভিডিও দেন সাবা।

ক্যাপশনে লেখেন, ‘ছোটবেলায় চলচ্চিত্র উৎসবে ‘গুপী গাইন বাঘা বাইন’ দেখার পর বাবা-মা আমার জন্য ছবিটির গানের ক্যাসেট নিয়ে এসেছিলেন। সেই সময় বাংলা একদমই বুঝতাম না, তবে কিছু দিনের মধ্যেই এই অ্যালবামের গানগুলি এতটাই ভাল লেগে যায় যে, প্রতিটা গানের প্রত্যেক কথা শিখতে শুরু করি।’ সেই সঙ্গে সাবার দর্শকদের কাছে অনুরোধ, উচ্চারণে ভুল হলে যেন তাকে ক্ষমা করেন।

সাবার কন্ঠে এই গান শুনে প্রশংসায় ভরিয়ে দেন হৃতিক। সাবার উচ্চারণ নিয়ে দরাজ সার্টিফিকেট দেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। ভক্তরাও আপ্লুত সাবার কন্ঠে বাংলা গান শুনে, অনেকেই তার কাছে আরও বাংলা গান শোনানোর আবদার করেছেন। প্রসঙ্গত, সাবা ও হৃতিকের সম্পর্কে নিয়ে এই মুহূর্তে গুঞ্জন বেশ জোরদার বলিউডে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ