শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বলিউডে পা রাখছেন আমির খানের পুত্র

বিনোদন ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন আমির খান ও রিনা দত্ত দম্পতির পুত্র জুনায়েদ খান। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুটিং শুরু করেছেন জুনায়েদ খান। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে জুনায়েদ খানের বোন ইরা খান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আজ তার শুটিংয়ের প্রথম দিন। এই ছবিটি আমি খুব ভালোবাসি। গত কয়েক বছর ধরেই সে অভিনয় করছে। কিন্তু এটি আমার কাছে নতুন। সে আমার সঙ্গেও কাজ করেছে। আমি তার ছোট বোন, অন্য সবকিছুর চেয়ে এটি বড় বিষয়।

১৮৬২ সালে ধর্মীয় গুরু যদুনাথজি মহারাজের তার নারী ভক্তদের সঙ্গে যৌন কেলেঙ্কারির কথা ফাঁস করে দেন সাংবাদিক করসনদাস মুলজি। এরপর ওই সাংবাদিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ওই ধর্মীয় সংস্থা। গুজরাটি লেখক এবং সাংবাদিক সৌরভ শাহ এই ঘটনা নিয়ে ‘মহারাজা’ নামে একটি বই নিখেছিলেন। আর এই বই থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে চলচ্চিত্র। এই সাংবাদিকের চরিত্রেই অভিনয় করছেন জুনায়েদ খান।

যশ রাজ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করছেন—শালিনি পান্ডে, শর্বরী ওয়াগ প্রমুখ। এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঠিক হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ