শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ফের বিয়ে করলেন চিত্রনায়ক সালমান শাহ’র স্ত্রী

বিনোদন ডেস্ক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরাকে বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাক ওয়াইজ। এক পুত্র ও দুই কন্যা নিয়ে সুখেই ছিলেন দম্পতি মোশতাক-সামিরা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ভেঙে যায় তাদের সংসার। নতুন করে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সামিরা।

তবে সামিরা এবার বিয়ে করলে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। চলতি বছরের ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (১৪ আগস্ট) সামিরার সাবেক স্বামী মোশতাক ওয়াইজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।

মোশতাক জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতে ২১ জুন কার্যকর হয়।

নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করে সামিরা বলেন, জনপ্রিয় নায়ক সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল। বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন বলে জানান সামিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ