শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ফর্সা হতে এশা’কে ইঞ্জেকশন নেওয়ার উপদেশ!

বিনোদন ডেস্ক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

গায়ের রং কালো নাকি সাদা বিবেচনা করে নারীর শ্রেষ্ঠত্ব বিচার করা বর্ণবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। কিন্তু তা সত্ত্বেও আজন্মকাল অনেকেই এই মানসিক দাসত্ব বহন করে চলেছেন। অভিনেত্রী এশা গুপ্তা সম্প্রতি ফাঁস করেছেন কেমনভাবে এই মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। 

এশা জানিয়েছেন ফর্সা হতে ইঞ্জেকশন নেওয়ার উপদেশ দেওয়া হয়েছিল তাকে। আর সেই সময় ফর্সা হওয়ার ইঞ্জেকশনের দাম কত ছিল, সেই খোঁজও নিয়েছিলেন অভিনেত্রী।

বলিউডে এক দশক কাটিয়ে ফেলা অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘কেরিয়ারের শুরুতে আমাকে নিজের নাকটা আরও টিকালো করতে বলা হয়েছিল। লোকে বলত আমার নাকটা নাকি বড্ড গোল। তার আগে আমাকে লোকে এমনও উপদেশ দিত যে আমার উচিত ফর্সা হতে ইঞ্জেকশন নেওয়া।

‘‘আমি তো কিছু সময়ের জন্য তাদের কথায় কানও দিয়েছিলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম সেই ইঞ্জেকশনের দাম ৯,০০০ হাজার টাকা। আমাদের বলিউডের অনেক নায়িকাই সেগুলো ব্যবহার করে, আমি নাম বলব না।’’

এশা আরও বলেন, ‘‘অভিনেত্রীদের সুন্দর দেখতে লাগতে হবে, এই চাপটা সবসময় থাকে। কোনওদিন চাইব না আমার মেয়ে অভিনেত্রী হোক, তাহলে ছোট বয়স থেকে এই মানসিক চাপ ওকে সহ্য করতে হবে। সাধারণ জীবনযাপন করতে পারবে না ও।’’

২০১২ সালে ‘জান্নাত ২’ সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন এশা। প্রকাশ ঝা-র ‘চক্রব্যুহ’ সিনেমাতে এশার পারফরম্যান্স প্রশংসিত হয়। এরপর একে একে ‘রাজ থ্রিডি’, ‘রুস্তম’, ‘বাদশাহো’-র মতো সিনেমাতে দেখা মেলে এশার। বড় পর্দায় এশাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯ সালে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এই ক্যাটাগরির আরো সংবাদ