শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নুসরাত ফারিয়াকে নিয়ে শুটিংয়ে ফিরছেন শাকিব

বিনোদন ডেস্ক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি অনুদানের সিনেমার ব্যাপারে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যেন সেই আভাস দিয়েছে। তবে নতুন খবর হলো বড় পর্দার এই অভিনেতাকে আবারও বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব-নুসরাত। এরপর এই জুটির আর একসঙ্গে সিনেমা করা হয়নি। তবে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের।

গত বছরের শুরুর দিকে বার্জারের বিজ্ঞাপন মডেল ও শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তারা। এরপর একসঙ্গে করেন একটি বিজ্ঞাপনও। নতুন খবর হচ্ছে একই প্রতিষ্ঠানের নতুন একটি বিজ্ঞাপনে আবারও জুটি হচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। কয়েকদিন পরই বিজ্ঞাপনটি করার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গে। শিডিউল মোতাবেক সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজধানীতেই বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রমিম রায়হান।

শাকিব খান নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার্জারের শুভেচ্ছাদূত হিসেবে গত বছর চুক্তিবদ্ধ হই। এরপর একটি বিজ্ঞাপন করেছি। শিগগিরই বড় অ্যারেজমেন্টে আরও একটি বিজ্ঞাপন করার কথা হচ্ছে।

নতুন এই বিজ্ঞাপন নির্মাণে বেশ কয়েকজন নির্মাতার প্রাথমিক নাম প্রস্তাব হয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ