শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নিজেকে ভাঙছেন শাকিব, নতুন লুকে চমক

বিনোদন ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও যে ভক্তদের চাঙা রাখা যায় তা আবারও প্রমাণ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিত্যনতুন স্টাইল আর লুকে প্রতিনিয়তই নিজেকে ভাঙতে পছন্দ করেন ঢাকাই সিনেমার ‘নবাব’।

যেমন এবার হাজির হয়েছেন নতুন লুকে। নায়কের ফেসবুক পেইজ আর ইনস্টাগ্রামে তোলা নতুন লুকের ছবি দেখতে রীতিমত হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন । সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি দিয়েছেন চমকপ্রদ খবর। মার্কিন মুলুকেই নতুন সিনেমা করতে যাচ্ছেন ‘কিং খান’। নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাবেন হিমেল আশরাফ। সিনেমার নাম চূড়ান্ত না হলেও চলছে জোর প্রস্তুতি। সিনেমার জন্য শাকিবের লুক চূড়ান্ত করা হয়েছে। আর তার ঝলক নায়ক গত ৯ ডিসেম্বর দেখিয়েছেন নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম ছবি শেয়ার করে।

বলা হয়ে থাকে, অন্যদের সিনেমার ট্রেলার-টিজার মুক্তি পেলেও এতটা আলোচনা হয় না, যতটা হয় শাকিবের সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ্যে আসলে। নতুন সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে। হলিউডসহ বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন। এরপর আগামী ঈদেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। শাকিব খান সর্বশেষ শুটিং করেছেন ‘গলুই’ সিনেমার।

সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। পরিচালনায় এস এ হক অলিক। এতে শাকিবের নায়িকা হয়েছেন পূজা চেরি।


এই ক্যাটাগরির আরো সংবাদ