শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নায়ক নয়, নির্মাতা হচ্ছেন আরিয়ান

বিনোদন ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

শাহরুখের মতো অভিনেতা হতে চান না আরিয়ান খান। কাজ করতে চান পর্দার পেছনে। জানা গেছে, অ্যামাজন প্রাইম ভিডিও-এর ওয়েব সিরিজ পরিচালনায় দেখা মিলবে তার।

গত শুক্র এবং শনিবার পরীক্ষামূলক শুটিং করেছেন আরিয়ান। কাজ চলছে পুরোদমে। যদিও প্রোজেক্টের ব্যাপারে তেমন কোনো তথ্যই এখনও সামনে আসেনি।

জানা গেছে, আমাজনের ওয়েব সিরিজটির কাজ শেষ হয়ে গেলে রেড চিলিজ অর্থাৎ শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থার একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন আরিয়ান।

২০২১ সালের সবচেয়ে চর্চিত ব্যক্তিদের একজন ছিলেন আরিয়ান। মাদককাণ্ডে নাম জড়িয়ে জামিনে মুক্তি পাওয়ার পরে বেশ কিছুদিন গৃহবন্দী ছিলেন তিনি। তবে মানসিক ধাক্কা কাটিয়ে উঠেছেন তিনি। কখনও তাকে দেখা যাচ্ছে আইপিএলের মাঠে, তো কখনও বলিউডের পার্টিতে।

আরিয়ানের পাশাপাশি চলতি বছরে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন শাহরুখের মেয়ে সুহানাও। জোয়া আখতারের অর্চি কমিক্সের বলিউড ভার্সনে দেখা মিলবে তার।


এই ক্যাটাগরির আরো সংবাদ