শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ বিয়ে করলেন ইলিয়াসকে

বিনোদন ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যায় বেশ কিছুদিন আগে। সে সময় সুবাহ নতুন প্রেমের বিষয়টি এড়িয়ে যান।

অবশেষে গুঞ্জনই সত্য হলো। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গেই গাটছড়া বাঁধলেন ক্রিকেটার নাসিরের সাবেক এই প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গায়ে হলুদের ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন সুবাহ। যদিও নিশ্চিত করে বলেননি বিয়ের তারিখ।

জানা যায়, ইলিয়াস ও সুবাহর বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তবে তারা সেটা গোপন রাখেন। এরপর একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেন। তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন প্রবল হয়।

একাধিক সূত্র মাধ্যমে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তারা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ ইত্যাদি গান দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ইলিয়াস হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ