শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নাগা-সামান্থার বিচ্ছেদ; আমিরকেই দায়ী করলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

 

দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ে করা দম্পত্তি নাগা-সামান্থার সংসারে বিচ্ছেদ কেন হলো তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসব আলোচনার মধ্যেই তাদের সদ্য বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদ নিয়ে সরগরম সামাজিক এখন যোগাযোগ মাধ্যমসহ ভারতীয় গণমাধ্যমগুলো।

তাদের বিচ্ছেদ নিয়ে নিজের ইন্সটাগ্রামে কঙ্গনা লেখেন, ‘সম্পর্কের বিচ্ছেদ ঘটলে বেশির ভাগ সময় এর জন্য পুরুষকে দোষ দেওয়া হয়। যদিও বাস্তবে এটাই সত্যি। কেন না অনেক পুরুষই নারীদের বদলানোর চেষ্টা করেন। এ সব পুরুষদের শক্ত হাতে আটকানো উচিত। সাধারণত একশোর মধ্যে একটি ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের দোষ থাকে বলে আমি এটাই বিশ্বাস করি।”

এদিকে আরও জানা যায়, সামান্থা ও নাগা চৈতন্যের ডিভোর্সের জন্য কঙ্গনা দায়ী করেন বলিউডের এক সুপারস্টারকে। যার সঙ্গে সম্প্রতি দেখা করেছেন নাগা চৈতন্য। শুধু তাই নয়, তাকে ‘ডিভোর্স এক্সপার্ট’ বলেও কটাক্ষ করেন এই অভিনেত্রী। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে বুঝতে আর কারও বাকি নেই যেই যে, কঙ্গনা আমির খানকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন। এমনটাই মনে করছেন বলিউড সিনেমা প্রেমীরা।

গত জুলাই মাসেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন বলিউড সুপারস্টার আমির খান। তারপর থেকেই বিতর্কের মুখে পড়েন তিনি। সে সময়ও তাদের বিচ্ছেদে প্রসঙ্গে আমিরকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এবার সামান্থা-নাগার বিচ্ছেদ নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ তুললেন ‘কুইন’।

শনিবার নিজেদের সোশ্যাল মাধ্যম থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা-নাগা দম্পতি। এর পরেই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা।

সূত্র: জিনিউজ


এই ক্যাটাগরির আরো সংবাদ