শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নতুন সিনেমায় আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

সরকারি অনুদানে নির্মিত ‘চাঁদের অমাবস্যা’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’ খ্যাত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। স্ক্রিপ্টও লিখেছেন পরিচালক নিজেই।

‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি নির্মিত হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির।

আসাদুজ্জামান নূর ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষকও।

জানা গেছে, ছবিটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ