শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘নাগিন থ্রি’ খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক / ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আজ শনিবার এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।

ভারতের টেলিভিশন জগতের অপ্রতিদ্বন্দ্বী নির্মাতা ও প্রযোজক একতা কাপুরের প্রযোজিত ‘নাগিন থ্রি’ সিরিয়ালের অভিনেতা এই পার্ল ভি পুরি। তাকে শেষবার দেখা গেছে ‘বক্ষ্মাস্ত্র টু’তে। জনপ্রিয় অভিনেতার এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাতিল জানান, “ঘটনাটি পুরনো। ১৭ বছর ওই মেয়ে ও তার মা থানায় আমাদের কাছে এসে অভিযোগ করে। আমরা দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও যৌনতাবিষয়ক অপরাধ থেকে শিশুর সুরক্ষা আইনে মামলা নিবন্ধন করেছি। গ্রেফতার অভিনেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রোটেকশন অক চিল্ড্রেন ফর্ম সেক্সুয়াল ওফেন্স (পসকো) আইন অনুসারে মামলা চালানো হচ্ছে।”

২০১৩ সালে ছোটপর্দায় অভিষেক ঘটে পার্ল ভি পুরির। তবে একতা কাপুর প্রযোজিত ‘নাগিন থ্রি’তে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তিনি। ‘নাগার্জুনা এক যোদ্ধা’ ও ‘বেপনহা পেয়ার’র মতো জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন পার্ল। সবশেষ ‘ব্রহ্মরাক্ষস টু’তে অভিনয় করেছেন তিনি।

তুলসি কুমার কসলার সঙ্গে ‘তেরে আঁখো ম্যায়’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে বেশ প্রশংসিত হয়েছিলেন পার্ল ভি পুরি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ