শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণী ফর্মুলায় সিনেমা বানাবেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বলিউড তেমন সুপারহিট সিনেমা দিতে পারছে না। অন্যদিকে একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে চলেছে দক্ষিণী সিনেমাগুলো। গত কয়েক বছর ধরে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’ সিনেমাগুলো যেভাবে বক্স অফিসে ঝড় তুলছে, তাতে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই গোটা দেশে দক্ষিণী সিনেমাই রাজত্ব করবে। 

ভারতের ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন বলে জানা গেছে। তবে শুধু সমালোচকরাই নয়। এরকমটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘‘দক্ষিণী ছবি থেকে সুপারহিট ফমুর্লা জেনে ফেলেছি। এবার আমি একটা সিনেমা বানাব!’’

চলমান ‘কেজিএফ ২’ সিনেমা বক্স অফিসে দারুণ সফল। গোটা দেশেই এই সিনেমা ঝড় তুলেছে। কেজিএফ ২-তে প্রশংসিত হয়েছে সঞ্জয় দত্তর অভিনয়ও।

আর ঠিক এরপরই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, “সিনেমা হিট করানোর একটা ফমুর্লা রয়েছে। দক্ষিণী সিনেমা থেকে সেটা শেখা দরকার। কেজিএফ সিনেমা করার সময় সেই ফমুর্লা আমি শিখে ফেলেছি। এবার আমি একটা সিনেমা বানাব।”

আর এর মধ্য দিয়েই সিনেমা পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত।

তার কথায়, আগামী তিন বছরের মধ্যে একটা সিনেমা তৈরি করব। মোটামুটি এটাই প্ল্যান রয়েছে। কেজিএফ ২ সিনেমাতে অভিনয় করার সময় অনেক কিছু শিখে ফেলেছি। সেগুলোই কাজে লাগাব আমার করা সিনেমাতে।
তবে আপাতত, হাতের কাজগুলোই শেষ করতে চাই। শরীরের দিকেও তো নজর দিতে হবে!

সূত্রঃ সংবাদ প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ