শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

তাসকিনের খেলা দেখার জন্য বসে থাকব: মারিয়া নূর

বিনোদন ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য যেন এক হতাশার নাম। হার দিয়ে এই মিশন শুরু করা বাংলাদেশ সুপার টুয়েলভে গিয়ে চূড়ান্ত রকমে ব্যর্থ হয়েছে। এই রাউন্ডে প্রথম চার ম্যাচের সব কটিতেই হেরে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় দুবাইতে নিয়ম রক্ষার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচ এবং এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন দেশের ক্রিকেট অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক ও অভিনেত্রী মারিয়া নূর ।

শুরুতে আজকের ম্যাচ নিয়ে কথা বলেন মারিয়া, ‘সত্যি বলতে পুরো সুপার টুয়েলভেই তো আমরা হতাশাজনক পারফরমেন্স করেছি। আজকে শেষ ম্যাচটি অন্তত আমাদের জেতা উচিত। যা সামনের সিরিজ এবং আগামী বছরের বিশ্বকাপের জন্য দলকে ইতিবাচক অনুপ্রেরণা দেবে। আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ম্যাচটি জেতার বিকল্প নেই। কিন্ত বাস্তবতা হলো বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচ জেতা খুবই কঠিন। অস্ট্রেলিয়ার জন্যও ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। সে জন্য তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে। তাদের জেতার চান্সও বেশি। তবে দল হিসেবে খেলতে পারলে, নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশের পক্ষেও জেতা অসম্ভব কিছু নয়।’

এই ক্রিকেট সঞ্চালক-অভিনেত্রীর মতে, ‘আগামী বছরই কিন্তু পরবর্তী টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আমাদের উচিত সেটার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া। আমার মনে হচ্ছে, দলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে বোঝাপড়ার একটা গ্যাপ আছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও খেলোয়াড়দের গ্যাপ আছে। এই এক বছরের মধ্যে এসব গ্যাপ দূর করে সত্যিকারের দল হিসেবে আমাদের গড়ে উঠা উচিত। তা না হলে পরবর্তী বিশ্বকাপেও আমরা ভালো কিছু করতে পারব না।’

মারিয়া উদাহরণ টেনে বলেন, ‘আফগানিস্তানের মতো দল, যাদের কোনো হোম অব ক্রিকেটও নাই, তারা পর্যন্ত এবারের বিশ্বকাপে খুব ভালো খেলছে। অথচ আমরা কত পিছিয়ে আছি। আমরা আগেও এই ফরম্যাটে খুব একটা ভালো ছিলাম না। এত বছরেও উন্নতিও করতে পারিনি। এটা খুবই দুঃখজনক।’

মারিয়া নূর আরও যোগ করেন, ‘এই সব কিছুর মধ্যেও এবারের বিশ্বকাপে আমাদের আশার আলো হচ্ছে তাসকিন। তার পারফরমেন্স পুরো ওয়ার্ল্ডকাপেই দেখবার মতো ছিল। সারাক্ষণ দেখতাম সে ফেসবুকে হাডওয়ার্কের ছবি দিচ্ছে। তার প্রতিফলটা এবার মাঠে দেখতে পেলাম। বাজে সময়ের মধ্যেও এই বিশ্বকাপে আমাদের বড় প্রাপ্তি তাসকিন। জিতি আর না জিতি তাসকিনের খেলা দেখার জন্য বসে থাকব, মাহাদি হাসানের পারফরমেন্সের জন্য বসে থাকব। শুভকামনা থাকল টাইগারদের জন্য।’


এই ক্যাটাগরির আরো সংবাদ