শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

তানজিন তিশার বিয়ে বিড়ম্বনা

বিনোদন ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

সমাজের অগ্রসরমান নারীদের একজন শৈলী। এলাকায় তার সুপরিচিতি আছে। অনেকটা ডানপিটে স্বভাবের। বন্ধু-বান্ধবদের নিয়ে খোশ মেজাজে থাকেন তিনি। এমন সময়েই হঠাৎ বিয়ের প্রস্তাব আসে তার। বন্ধুদের সঙ্গে শলা-পরামর্শ শুরু করেন, কীভাবে বিয়ের প্রস্তাবটি ভেঙে দেওয়া যায়! এ নিয়ে দুর্ভোগেও পড়েন। এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে থাকেন শৈলী।

এরকম একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ব্যাক ফায়ার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকে শৈলী চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী তানজিন তিশা। তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ নাটকের গল্প আমার জন্য একেবারেই নতুন। বেশ নাটকীয়তা আছে। বিয়ে নিয়ে বিড়ম্বনায় থাকলেও কিছু ম্যাসেজ আছে, যেটি অনেকের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। নাটকটিতে কাজ করেও ভালো লেগেছে। আশা করছি দর্শকের ভালোই লাগবে।’ এদিকে আগামী ঈদের নাটকেও অভিনয় শুরু করেছেন এ অভিনেত্রী।

সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘এন্টি হিরো’ নামের একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন সম্প্রতি। হাতে রয়েছে একগুচ্ছ একখণ্ডের নাটকের কাজ। নাটকের পাশাপাশি মাঝে মধ্যে ওয়েব সিরিজেও দেখা যায় এ অভিনেত্রীকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ