শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ঢাকায় সেন্সর পেল জিৎ-মিমির ‘বাজি’

বিনোদন ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

দীর্ঘদিন পর সাফটা চুক্তির মাধ্যমে আবারও ঢাকা-কলকাতার সিনেমার আদান প্রদান শুরু হচ্ছে। পশ্চিম বাংলার নায়ক জিত ও মিমি চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘বাজি’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

ইতোমধ্যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘বাজি’ মুক্তির অনুমতিও দিয়েছে। এদেশে ‘বাজি’ আমদানি করে মুক্তি দিচ্ছে তিতাস কথাচিত্র।

প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম চ্যানেল আই অনলাইনকে জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একদিনে ‘বাজি’ মুক্তি দেয়া হবে। গত ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কোভিড পরিস্থিতি অবনতির কারণে সম্ভব হয়নি। কলকাতাতেও মুক্তি দেয়া হয়নি। পশ্চিমবঙ্গে যদি ‘বাজি’ ঈদে মুক্তি দেয়, তবে বাংলাদেশেও ঈদে মুক্তি দেব। তবে বাংলাদেশে মুক্তির বিষয়টি পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

আমদানিকারক জানান, সেন্সর হয়েছে তাই মুক্তির আগে আর জটিলটা নেই। যখনই মুক্তি পাবে দু’দেশে একযোগে মুক্তি পাবে। আবুল কালাম বলেন, জিতের ‘বাজি’ সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও আনিসুর রহমান মিলন এবং মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি।

এদিকে, সেন্সর বোর্ডের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, ৩ জুন বাংলাদেশ থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘বাজি’।

২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জিৎ-মিমি জুটির সিনেমা ‘বাজি’র শুটিং। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটি নির্মিত জিতের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস থেকে। যেটি তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’ সিনেমার রিমেক। এর সংগীত পরিচালনা করেছেন তারকা সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি।


এই ক্যাটাগরির আরো সংবাদ