শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

আগামী ২৬ মার্চ ‘হইচই‘-এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ মোশারফ করিমের ‘মহানগর’। ওই সিরিজে তাকে দেখা যাবে ডিএমপির হারুন হিসেবে। 

আলোচিত সেই ওয়েব সিরিজের পোস্টার ইনস্টাগ্রামে প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

হইচইয়ের সেই পোস্টারে দেখা গিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ইউনিফর্মে বসে কাজের ফাঁকে মোবাইল দেখছেন মোশাররফ করিম। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা হয়েছে- ‘ভাগ্যের বিধি কাউকে ছেড়ে কথা বলে না..’

ইনস্টাগ্রামের সেই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে,  #Mohanagar #NotunGolpoHoyejak

এতে ট্যাগ করা হয়েছে মোশাররফ করিম, শ্যামল মাওলা ও আশফাক নিপুণকে।

রোববার ‘হইচই’-এর পক্ষ থেকে নতুন ১৮টি সিনেমা এবং ওয়েব সিরিজের কথা ঘোষণা করা হয়। ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘মোহমায়া’। যেখানে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের দুই মত অভিনেত্রীকে।

এছাড়াও থাকছে মোশারফ করিমের ‘মহানগর’, বিরসা দাশগুপ্তের ‘সাইকো’। আবার ‘মন্দার’ নিয়ে পরিচালকের ভূমিকায় ‘হইচই’তেই থাকবেন অনির্বাণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ